সারাদেশ

জামালপুর ক্রীড়া সংস্থার সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও যুবদল নেতা শিবলী নোমান ইদ্রিসকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে তাদেরকে জামালপুর শহরের বাগানবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে এই দুইজনসহ আরও ২০-২৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তাদের পরিচয় জানা যায়নি

জানা গেছে, গ্রেফতার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সহোদর ভাই। গ্রেফতার শিবলী নোমান ইদ্রিস জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক পদে রয়েছেন।

আরও জানা গেছে, এ ঘটনায় সদর থানার এসআই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে শিবলী ও রেদোয়ানসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে জমায়েত ও আইন-শৃংখলা বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও সরকারি সম্পত্তি ক্ষতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, গ্রেফতার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদোয়ান ও যুবদল নেতা শিবলীকে সোমবার রাতে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা