সারাদেশ

অতিরিক্ত যাত্রীবহন করায় ৩ লঞ্চকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শিবচর : শিবচরের বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জরিমানা আদায় করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। মঙ্গলবার দুপুরে এ নির্দেশ অমান্য করে এমভি সেভেন স্টার, এমভি কাওড়াকান্দি ও এমভি হযরত দেলোয়ার শাহ নামে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসে।

এ সময় ঘাটে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান প্রত্যেকটি লঞ্চকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এমভি সেভেন স্টার লঞ্চের যাত্রীরা জানান, লঞ্চটি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে আসে। যাত্রী সেবার কোনো নিয়মই লঞ্চগুলো মানছে না। ঘাটে প্রশাসন লঞ্চ ছেড়ে যেতে বললেও লঞ্চের শ্রমিকরা ডেকে ডেকে ও এপাশ ওপাশ দিয়ে যাত্রী উঠায়।

নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব তাদের জরিমানা করা হয়।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানায়, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের টিমও সার্বক্ষণিক ঘাটে রয়েছে। অনিয়মের কারণে আমরা তিনটি লঞ্চের চালককে জরিমানা করেছি। এছাড়া নৌযানসহ যানবাহনে অতিরিক্ত যাত্রী নিলেই জরিমানা করা হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা