রাজনীতি

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ। ইতোমধ্যে নতুন নেতৃত্ব দেখার প্রয়াস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন দলের সমর্থক ও কর্মীরা। তাদের চাওয়ায় উঠে এসেছে ৩ টি নাম।

এরা হচ্ছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন এবং জেলা পরিষদ প্রশাসক একেএম ইরাদত মানু। আর তৃণমূল থেকে শুরু করে দলটির রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছেন এই ৩ টি নাম।

মূলত : ঈদুল আজহা তথা কুরবানির ঈদ উদ্‌যাপন পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রতন, মহিউদ্দিন ও মানুর সমর্থকরা তাদের পছন্দের নেতৃত্ব খোঁজে পেতে ফেসবুক পেজে নানা অভিমত তুলে ধরছেন। এতে করে আগামীতে কে হতে যাচ্ছেন মুন্সীগঞ্জ বিএনপির কাণ্ডারি-তা নিয়ে জল্পনা-কল্পনা ঘুরপাক খাচ্ছে দলটির সর্বত্র।

এদিকে, চব্বিশের ছাত্র-আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার আসনে বসে বিএনপি। আর রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে বর্তমান ক্ষমতাসীন এ দলটির কার্যক্রম চলে আসছে আহবায়ক কমিটি দিয়ে। ২০২১ সাল থেকে বর্তমান অবধি আহবায়ক কমিটিই দলটির ভরসা হয়ে আছে। ওই সালের ২৫ আগস্ট ঘোষিত ৫৮ সদস্যের কমিটিতে আহবায়ক হন জননন্দিত নেতা সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। তার সঙ্গে সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

এরপর সবার প্রিয় আব্দুল হাই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল হতে পারেনি। দলটির আহবায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ জেলা কমিটিতেও রূপ নেয়নি আর। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার প্রায় এক বছর পর সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. মহিউদ্দিন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র হিসেবে এমপি প্রার্থী হন। এতে দলের হাই-কমান্ড তাকে বহিষ্কার করে। ওই নির্বাচনে এ আসনে বিএনপির টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা কমিটির সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতা মো, কামরুজ্জামান রতন। সম্প্রতি দলটির জেলা কমিটির আহবায়ক সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা যান। এ অবস্থায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নতুন নেতৃত্ব দেখার প্রত্যাশা করছেন তৃণমূল নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সংসদ সদস্য হওয়ার কারণে রতনের প্রভাব এখন জেলা বিএনপির বিভিন্ন স্তরে দৃশ্যমান। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক সিদ্ধান্তেও তার ভূমিকা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন নেতাকর্মীরা। পক্ষান্তরে দলটির রাজনীতিতে এ জেলার গুরুত্ব ব্যক্তি হয়ে উঠেছেন মো. মহিউদ্দিনও। জেলা ও সদর উপজেলাকে বিগত সরকারের সময় নেতাকর্মীদের আস্থাভাজন ব্যক্তিও বটে। গত নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পাওয়ার পাশাপাশি তার নিজস্ব সমর্থক বলয় রয়েছে সদর ও গজারিয়া উপজেলা জুড়ে। জেলার বিভিন্ন এলাকায় তার অনুসারীদের সক্রিয় উপস্থিতি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে আলোচনায় রেখেছে।

আবার জেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা ও সাবেক মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একেএম ইরাদত মানুও জেলার রাজনীতিতে প্রভাবশালী হিসেবে বিবেচিত। দীর্ঘদিনের রাজনৈতিক দূরদর্শিতা ও অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক গ্রহণযোগ্যতার কারণে অনেকেই তাকে ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। সভাপতি পদে তাকে চাইছেন অনেকেই।

দলীয় সূত্র বলছে, আগামী মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন, সাংগঠনিক পুনর্বিন্যাস এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর করছে নেতৃত্বের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে রতন, মহিউদ্দিন ও মানুকে ঘিরেই নতুন নেতৃত্বে আলোচনা চলছে সামাজকি যোগাযোগ মাধ্যমে। সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সমর্থন এবং কেন্দ্রের আস্থা অর্জনের লড়াইয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন, সেটিই এখন জেলার রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এর সমর্থক মিরকাদিম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব মাহমুদ তার ফেসবুকে লিখেছেন- ‘মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের দাবি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মুন্সীগঞ্জ-৩ এর সংসদ সদস্য জননেতা কামরুজ্জামান রতন ভাইকে মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দেখতে চাই’।

মো. মহিউদ্দিনের সমর্থক মো. চঞ্চল তার ফেসবুক পেইজে লিখেছেন- “ জননেতা আলহাজ্ব মো. আবদুল হাই সাহেবের যোগ্য উওরসূরী জননেতা আলহাজ্ব মো. মহিউদ্দিন আহমেদ কে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই। জননেতা আবদুল হাই সাহেব ছিলেন বিএনপির ইতিহাসের সব চাইতে সফল সভাপতি জেলা ভিত্তিক রাজনীতি তে তার উত্তরসূরি হিসেবে কর্মী বান্ধব মহিউদ্দিন ভাই”।

একেএম ইরাদত মানুর সমর্থক আহমেদ সজীব তার ফেসবুক পেইজে লিখেছেন, “ছাত্রনেতা থেকে জননেতা, স্বচ্ছ, বিনয়ী, প্রবীণ, ধৈর্যশীল, কর্মীবান্ধব, জননন্দিত ও আস্থাভাজন একজন নেতা। জেলা বিএনপির সভাপতি হিসেবে একেএম ইরাদত মানু দাদাকে দেখতে চাই।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, আমাকে ভালোবাসে বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা সভাপতি হিসেবে দেখতে চায়। আমি দলের দুঃসময়ে ১৭ বছর নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম ও ত্যাগ শিকার করেছি। একাধিক মামলায় জেল জুলুমের শিকার হয়েছি। কেন্দ্রীয় হাই-কমান্ড চাইলে মৃত্যুর আগ পর্যন্ত দলের হাল ধরতে প্রস্তুত আমি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত তালিকায় নতুন নাম

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে পুরস্...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

দুই দিন ধরে নিখোঁজ, শেষ পর্যন্ত পাটখেতে মিলল যুবকের মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর একটি পাটখেত থেকে তৌহিদুল ইসলাম মিয়া...

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা