সারাদেশ

বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন 

বোয়ালমারী (ফরিদপুর) 

ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার ( ২ এপ্রিল ) বিকালে বোয়ালমারী অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মনিরুজ্জামান মনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - সারাদেশে বিএনপি বিজয় লাভ করলেও ফরিদপুর ১ আসনের পরাজিত প্রার্থী আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টদের পূনর্বাসনের ঠিকাদারি নিয়ে প্রকৃত ছাত্রদল থেকে উঠা আসা বিএনপির নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। তাদের বিরুদ্ধে হামলা মামলা করছেন। কারন তিনি জানেন - শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা থাকলে চাঁদাবাজি, থানার দালালি, গাছ কাটা, মাছ লুট করা যাবে না। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে থেকে সুবিধা নেওয়া যাবে না। তাই তিনি প্রকৃত বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদ পদবিধারী নেতাদের দলে ভিড়িয়েছেন।

আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুর শেখ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমান লিপন মিয়া, বিএনপি নেতা খান মফিজুর কাদের মিল্টন, বিএনপি নেতা হোসেন সালেহ প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন মনির, পৌর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি নাঈমুল ইসলাম মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জুয়েল। আলোচনা সভা শেষে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন, হাফেজ আব্দুল গনি দোয়া পরিচালনা করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা