খেলা

বিশ্বকাপের আগে চোটের শঙ্কায় মেসি, যা জানালেন মায়ামি কোচ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (২৪ মে) রাতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচে ইন্টার মায়ামি জিতেছে ৬–৪ গোলে। মেসি ২টি গোল করালেও সেটা ফিকে হয়ে গেছে তার চোট পাওয়ার শঙ্কায়।

চোটের আশঙ্কা নিয়ে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টিনা অধিনায়ক। বাঁ ঊরুর পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। মাঠ থেকে বেরিয়ে বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ইন্টার মায়ামি তারকা।

মায়ামির এনইউ স্টেডিয়ামে ৭০ মিনিটের দিকে ফ্রি-কিক নেওয়ার পর মেসিকে বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায়। এরপর তিনি নিজেই বদলির আবেদন করেন। তার বদলে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। তবে মাঠ ছাড়ার সময় কিংবা ড্রেসিংরুমে যাওয়ার পথে মেসির অতিরিক্ত কোনো সহায়তার প্রয়োজন হয়নি।

মেসির সম্ভাব্য চোট ইন্টার মায়ামির দারুণ প্রত্যাবর্তনের জয়কে কিছুটা আড়াল করে দিয়েছে। ম্যাচে প্রথমার্ধেই হয়েছে রেকর্ড ৮ গোল, এমএলএসে কোনো ম্যাচের প্রথমার্ধে এত গোল কখনো দেখা যায়নি।

এদিন খেলা শুরুর ৯ মিনিটের মধ্যে ২ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফিলাডেলফিয়া। এরপর মেসির বাড়ানো বল থেকে ফাঁকা জালে বল জড়িয়ে ব্যবধান কমান গেরমান বেরটেরামে। এরপর ১৯ মিনিটে আবার গোল করে ফিলাডেলফিয়া।

তবে ৩–১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় মায়ামি। ৪১ মিনিটের মধ্যে ব্যবধান ৪–৩ করে তারা। এর মধ্যে বেরটেরামে ও লুইস সুয়ারেজ পেয়ে যান জোড়া গোল এবং মেসি পান জোড়া ‘অ্যাসিস্ট’। বিরতির আগে হ্যাটট্রিক করে ফিলাডেলফিয়াকে আবার সমতায় ফেরান মিলান ইওস্কি। ৪–৪ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর তুমুল বৃষ্টিতে খেলা কিছুটা মন্থর হয়ে আসে। এর মধ্যে চোটের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। তবে তার অনুপস্থিতি বুঝতে দেননি মায়ামি সতীর্থরা। ৮০ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন লুইস সুয়ারেজ। শেষ মুহূর্তে গোল করে ব্যবধান ৬–৪ করেন রদ্রিগো দি পল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ গিলের্মো হয়োস তার দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কথা বলেন। তিনি জানান, মেসির অস্বস্তির মূল কারণ সম্ভবত ক্লান্তি।

হয়োস বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে আমাদের হাতে কোনো মেডিক্যাল রিপোর্ট নেই। তবে শিগগিরই সেটা পাওয়া যাবে। যতটুকু জানি, ও খুব ক্লান্ত ছিল। এটা মূলত ক্লান্তিজনিত ব্যাপার। মাঠও বেশ ভারী ছিল। আর এমন পরিস্থিতিতে সন্দেহ থাকলে সাধারণত ঝুঁকি নেওয়া হয় না।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বদলি করা হয়েছিল মেসিকে। মূলত হ্যামস্ট্রিংয়ের টান অনুভব করায় আর ঝুঁকি নিতে চাননি তিনি। তাই জায়গাটিতে বাড়তি চাপ না দিয়ে নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মেসির খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা