খেলা
ফোর্বসের প্রতিবেদন

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, তিনে মেসি

ক্রীড়া ডেস্ক

ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে টানা চতুর্থ এবং সবমিলিয়ে ষষ্ঠবার ক্রীড়াবিদদের মধ্যে আয়ের শীর্ষে অবস্থান করছেন সিআরসেভেন। ২০২৫ সালে ৩০০ মিলিয়ন ডলার (তিন হাজার ৬৮৮ কোটি টাকারও বেশি) আয় করেছেন রোনালদো। মাঠে আয় ২২৫ মিলিয়ন এবং মাঠের বাইরে ৬৫ মিলিয়ন ডলার করেছেন এই ফুটবলার।

তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ। ৩৫ বছর বয়সী আলভারেজ ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার (দুই হাজার ৯০ কোটি টাকার বেশি) আয় করেছেন। এর মধ্যে মাঠে ১৬০ মিলিয়ন এবং বাহ্যিক কার্যক্রমে ১০ মিলিয়ন ডলার আয় করেন মেক্সিকোর এই বক্সার।

অন্যদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আছেন তালিকার ক্রীড়াঙ্গনের শীর্ষ আয়ের তালিকায় তিনে। গত এক বছরে মেসির আয় ১৪০ মিলিয়ন ডলার (এক হাজার ৭২১ কোটি টাকার বেশি)। এর মধ্যে তিনি ৭০ মিলিয়ন মাঠের পারফরম্যান্স এবং বাকি ৭০ মিলিয়ন ডলার মাঠের বাইরের নানা কার্যক্রমে পকেটে পুরলেন।

ক্রীড়া অ্যাথলেটদের ভেতর এরপর শীর্ষ উপার্জনকারী ব্যক্তিদের মাঝে ১০-এর ভেতর আছেন– যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭ দশমিক আট মিলিয়ন ডলার), জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি (১২৭ দশমিক ছয় মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি (১২৪ দশমিক সাত মিলিয়ন ডলার), স্পেনের গলফার জন রাম (১০৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের সাবেক ও আল হিলালের তারকা করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট (১০৩ দশমিক আট মিলিয়ন ডলার) এবং যুক্তরাজ্যের অটো-রেসিং তারকা লুইস হ্যামিল্টন (১০০ মিলিয়ন ডলার)।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা