খেলা

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেইসঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টেই জয় পেয়েছে টাইগাররা। সিরিজ শেষে বাংলাদেশের সাফল্য নিয়ে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। পেসার নাহিদ রানার প্রশংসা করেছেন তিনি।

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে এক পোস্টে ওয়াসিম আকরাম লিখেছেন, বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হারতে দেখে সত্যিই হতাশ। বিজয়ীদের পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশের পিচগুলো আগে নিচু, ধীরগতির এবং টার্নিং ছিল, কিন্তু এখন তারা দুর্দান্ত টেস্ট পিচ তৈরি করছে। যা তাদের দ্রুত উন্নতি করতে থাকা পেস বোলারদের সাহায্য করছে।

পেসার নাহিদ রানার প্রশংসা করে তিনি আরও লেখেন, পেস আক্রমণেই পাকিস্তানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর কী অসাধারণ প্রতিভা নাহিদ রানা, তার খেলা দেখাটা এক দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ।

এদিকে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোয় বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে। এর ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের ৭ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। ৬৩ থেকে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ৭৮।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা