খেলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করল টাইগাররা।
সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে মিরপুর টেস্টে ১০৪ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। আর সিলেটে এসে আরো বড় ইতিহাস লিখলেন মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল ইসলামরা।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার প্রথমে শেষ দিনে সাজিদ খানকে ফিরিয়ে জুটি ভাঙেন, পরে রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট তুলে পাকিস্তানের স্বপ্ন শেষ করে দেন শরিফুল।

শেষ দিনে পাকিস্তানের আশা হয়ে দাঁড়িয়েছিলেন রিজওয়ান। কিন্তু ৯৪ রানে শরীফুল ইসলামর বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরতেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের প্রতিরোধ।

এর আগে বাংলাদেশের বিশাল লিড গড়ার পেছনে বড় ভূমিকা ছিল মুশফিকুর রহিমের।

দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানও এখন তিনি।

প্রথম ইনিংসে ১২৬ রান করা লিটন দাস দ্বিতীয় ইনিংসেও করেন ৬৯ রান। দুজনে মিলে পাকিস্তানের বোলারদের ওপর চাপ তৈরি করেন পুরো ম্যাচজুড়েই।

সব মিলিয়ে সিরিজজুড়ে ব্যাটিং, বোলিং ও মানসিক দৃঢ়তায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০।

পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)।

ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

ম্যান অব দা ম্যাচ: লিটন কুমার দাস।

ম্যান অব দা সিরিজ: মুশফিকুর রহিম।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা