খেলা

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক ডেক্স

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়কোয়ানডো ক্রীড়াবিদকে প্রেরণ করলো।
বাংলাদেশ তায়কোয়ানডোর জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন দেশের তিন বিশিষ্ট তায়কোয়ানডো ব্যক্তিত্ব মোঃ কামরুজ্জামান চঞ্চল, মরিয়ম বেগম এবং পুলক দাস।

ওয়ার্ল্ড তায়কোয়ানডো (WT) আয়োজিত ১৪০তম খিরোগী আন্তর্জাতিক রেফারী ট্রেনিং ‘Khyorugi International Referee Refresher Course’ কোর্সে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন তারা। প্রথমবারের মতো বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন থেকে এই আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা বাংলাদেশের তায়কোয়ানডো অঙ্গনকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করতে সক্ষম হবেন বলে আশা করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন ।

মোঃ কামরুজ্জামান চঞ্চল
উপ-পরিচালক, শরীরচর্চা শিক্ষা বিভাগ, University of Rajshahi। ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান (কুক্কিয়ন), তৃতীয় শ্রেণির আন্তর্জাতিক তায়কোয়ানডো মাস্টার এবং তৃতীয় শ্রেণির পুম/ড্যান পরীক্ষক এবং জাতীয় দলের কোচ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে তায়কোয়ানডো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এছাড়াও তিনি মনোবিজ্ঞান ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন। ।

মরিয়ম বেগম
বাংলাদেশের প্রথম নারী ব্ল্যাক বেল্টধারী (১৯৯৮) এবং ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান (কুক্কিয়ন)। তিনি বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি (এডহক) কমিটির সদস্য এবং জাতীয় রেফারি ও কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন কুঁড়ি ২০২৬ স্পোর্টস প্রতিযোগিতায় তায়কোয়ানডো কোচ হিসেবে এবং বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে তায়কোয়ানডো প্রশিক্ষণ ও প্রচার প্রসারে কাজ করে চলেছেন। আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি একজন পোস্ট গ্রাজুয়েট ।

পুলক দাস
ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান (কুক্কিয়ন) এবং জাতীয় রেফারি ও কোচ, Bangladesh Taekwondo Federation। বর্তমানে তিনি Sonali Bank PLC-এ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বিজনেস স্টাডিজ (ম্যানেজমেন্ট) বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন।

উল্লেখ্য এ বছর তুরস্কের ইস্তাম্বুলে রেফারী প্রশিক্ষণের পাশাপাশি ১৫৯তম খিরোগী ইন্টারন্যাশনাল রেফারী সেমিনার 159 kyorugi International Referee Seminar এবং WT technical Delegate Certification and Refresher Course অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষে কামরুজ্জামান চঞ্চল, মরিয়ম বেগম ও পুলক দাসের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং Bangladesh Taekwondo Federation, University of Rajshahi এবং Sonali Bank PLC-এর জন্যও এক অনন্য গৌরবের বিষয়। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়ানডোর অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা