খেলা

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) কুমিল্লায় শুরু হয়েছে ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট। কুমিল্লার দ্য নজরুল চেস ক্লাব এর আয়োজক। উল্লেখ্য এই সংগঠনটি কবি নজরুলের দাবা প্রীতি নিয়ে কাজ করে যাচ্ছে। সারা দেশের প্রায় ৪০ জন বিভিন্ন পর্যায়ের দাবারু অংশ নিয়েছেন।

এই উপলক্ষে এক বাণীতে নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খিলখিল কাজী বলেন, দাবারু নজরুলকে শ্রদ্ধা জানিয়ে এই প্রথম একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের মুখপাত্র রফিক সুলায়মান বলেন, নজরুল আমাদের জাতীয় জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। নজরুল সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

এই আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে জেলা পরিষদ, সিটি করপোরেশন, কুমিল্লা নজরুল ইন্সটিটিউট সেন্টার এবং প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপ। প্রতিযোগিতা শেষ হবে শনিবার (২৩ মে)। সমাপনী দিনে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা