আন্তর্জাতিক

নয়াদিল্লির হোটেল-রেস্তোরাঁয় আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক    

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। মালব্যনগর এলাকার একটি আবাসিক হোটেলের রেস্তোরাঁয় লাগা আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিট) মালব্যনগরের ‘মিকাসা ইন’ নামের ছয়তলা হোটেলের বেসমেন্টে অবস্থিত রেস্তোরাঁয় প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে নিচে লাফ দেন, এতে অনেকে গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভয়াবহ দৃশ্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

হোটেলটি আকারে ছোট এবং সেখানে মোট ২৫টি কক্ষ ছিল, যেখানে সর্বোচ্চ ৫০ জন অতিথি অবস্থান করতে পারতেন। ঘটনার সময় সেখানে বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছিলেন, যারা চিকিৎসা ও ব্যক্তিগত কাজে দিল্লিতে এসেছিলেন।

অগ্নিকাণ্ডে নিহত ২১ জনের মধ্যে কয়েকজন সরাসরি আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান, আর অনেকে ঘন ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেস্তোরাঁর বাবুর্চি কেশর সিং জানান, সকালে বৈদ্যুতিক স্টোভ চালু করার সময় হঠাৎ করেই আগুনের শিখা দেখা দেয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “আমি সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করি এবং দ্রুত বের হয়ে আসি, কিন্তু তখন পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল।”

খবর পেয়ে নয়াদিল্লি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

সূত্র: এনডিটিভি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা