আন্তর্জাতিক

উপসাগরে উত্তেজনা চরমে, ইরান–যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক    

উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। একইসঙ্গে ‘আত্মরক্ষার অংশ হিসেবে’ ইরানের কৌশলগত কেশম দ্বীপে পাল্টা হামলা চালানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কুয়েত ও বাহরাইনের দিকে নিক্ষেপ করা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস বা ব্যর্থ হয়ে যায়। তাদের দাবি অনুযায়ী, বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিলিতভাবে ভূপাতিত করে।

সেন্টকম আরও জানায়, ইরান থেকে উৎক্ষেপিত অন্তত তিনটি ড্রোনও আকাশেই ধ্বংস করা হয়েছে, যেগুলো আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, কুয়েতের দিকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথেই বিধ্বস্ত হয়। কুয়েতের সামরিক কর্তৃপক্ষও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করেছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সেন্টকম জানিয়েছে, সেখানে অবস্থিত একটি ইরানি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তবে এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে। তবে যুক্তরাষ্ট্র এসব তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে, ইরানের সব হামলাই ব্যর্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম আরও জানায়, “ইরানের কোনো হামলাই সফল হয়নি।”

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে এই সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর মধ্যেই যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

সূত্র: এনডিটিভি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা