ইরানে একের পর এক বিস্ফোরণ
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

আন্তর্জাতিক ডেস্ক

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দিনের হামলায় ইরানের একাধিক কৌশলগত দ্বীপ এবং উপকূলীয় এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে এ অব্ধি দেশটির বিভিন্ন স্থানে ক্রমাগত বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের তথ্যনুসারে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এ ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে তাসনিম জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। এ ছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস এবং নিকটবর্তী কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি।

তাসনিম আরও জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

তারেক-মোদি বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা...

ইতালির স্বপ্নে লিবিয়ার ‘গেমঘর’, এক বছর পর দেশে ফিরলেন দুই যুবক

বিদেশে গিয়ে কাজ করবেন। আয় করে সংসারের অভাব দূর করবেন। বাবা-মায়ের মুখে হাসি ফু...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে প্রায় ২ লক্ষ টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা