ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি স্কুল ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্কুলশিক্ষার্থীদের বহনকারী ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়াগামী একটি যাত্রীবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

স্থানীয়দের অভিযোগ, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হলেও পাশের লাইনে আরেকটি ট্রেন আসার সময় গেটটি পুনরায় বন্ধ করা হয়নি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেন।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি লোকাল ট্রেন স্কুল ভ্যানটিকে ধাক্কা দেয়।

ঘটনার পর পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে অবহেলার অভিযোগসহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা