ছবি: সংগৃহিত
বিনোদন

বাংলা চলচ্চিত্র করতে চান কাজল

বিনোদন ডেস্ক

গত নব্বইয়ের দশক থেকেই বলিউডের দর্শকদের মাতিয়ে রেখেছেন নামজাদা অভিনেত্রী কাজল। তিনিই এবার পেলেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার।

কাজলের শেকড় গাঁথা কিন্তু বাংলায়। তবে বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না তিনি। শুক্রবার পুরস্কার গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ছবি দেখেন কি তিনি?। জবাবে অকপটেই জানান, ‘না’। তবে ব্যাটে-বলে মিললে বাংলা ছবিতে অভিনয়ের বেশ আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।

কাজলের মা তনুজা ভারতের খ্যাতিমান অভিনেত্রী। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলায়ও তার দাপট ছিল বেশ। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও সেই চেষ্টা করে চলেছি। মা অনেক গুণী অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’

কথার ফাঁকে কাজল জানান, তিনি ভীষণ নিয়মমাফিক জীবনে চলেন। তার ভাষ্য, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। শুটিং এ সবসময় সঠিক সময়ে সেটে আসি। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’

প্রসঙ্গত, এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার আরো পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ অনেকে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপিতে আলোচনায় যারা 

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির নীতিনির্ধারণী মহলে চার জ্যেষ্ঠ নেতার ন...

স্টেডিয়াম থেকে রাস্তায় বল, এরপরই গাড়ির সংঘর্ষ!

ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়াম থেকে বল উড়ে গিয়ে সড়কে পড়ার ঘটনা নতুন নয়। তবে সে...

ডিমের দাম দেড়গুণ বেড়ে ডজনে ১৮০

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম প্রায় দেড়...

টাকাতেই মিলবে বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ঝামেল...

হামের উপসর্গে মৃত্যু আরও ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা