কোয়েল মল্লিক। ছবি: সংগৃহিত
বিনোদন

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক 

বিনোদন ডেস্ক

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। কয়েক মাস ধরে তার পদত্যাগ নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিল্লিতে সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত জুনে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সংসদীয় বিধি অনুযায়ী সদস্যকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সে সময় দেশের বাইরে থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি কোয়েল। পরে দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে ৯-এ নেমেছে। এর আগে দলটির মনোনীত সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকও পদত্যাগ করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়। পরে এপ্রিলে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর তিনি বলেছিলেন, দেশ ও মানুষের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি বড় দায়িত্ব হিসেবে দেখছেন।

তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা