সারাদেশ

জেল সুপার-ওসিসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি : জামিনের পর যুবককে তুলে এনে আরেক মামলায় জড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন জানিয়ে এজাহার জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সদর) আয়েশা বেগমের আদালতে মামলার আবেদন করেন হাফিজের মা রেজিয়া বেগম। হাফিজ জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের দুর্বাজ মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন হাফিজ ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। গত ১৫ জুলাই আদালত থেকে হাফিজকে জামিন দিয়ে ওইদিনই কারাগারে সকল কাগজপত্র পাঠানো হয়। কিন্তু ১৫ জুলাই রাত পর্যন্ত কারাগার থেকে বের করা হয়নি হাফিজকে। জামিনের বিষয়টি জানতে পেরে পরদিন (১৬ জুলাই) সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) সোহরাব, এসআই বাবুল ও সুজন কারাগারে গিয়ে জেল সুপার ইকবাল, জেলার দিদারুল, ডেপুটি জেলার রেজাউলের সঙ্গে যোগসাজশ করে হাফিজকে তুলে সদর থানায় নিয়ে যান।

হাফিজকে তুলে আনার বিষয়টি জানতে পেরে তার মা রেজিয়া ও ভগ্নিপতি মন মিয়া থানায় গেলে পরিদর্শক (অপারেশন্স) সোহরাব গ্রেফতার হাফিজকে ছাড়তে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে হাফিজকে ক্রসফায়ারে দেওয়া হবে বলেও ভয় দেখান। পরে সোহরাবকে বাধ্য হয়ে তারা ৫ হাজার টাকা দিলে রাতের মধ্যে হাফিজকে ছেড়ে দেবে বলে জানান।

কিন্তু টাকা নেওয়ার পর পুনরায় পরিদর্শক (অপারেশন্স) সোহরাব, এসআই বাবুল ও সুজন জানায় তাদের দাবিকৃত মোটা অংকের টাকা না দিলে হাফিজকে ডাকাতি মামলায় চালান দেওয়া হবে। পরবর্তীতে দাবিকৃত টাকা দেওয়ায় একমাস আগের এক মামলায় অজ্ঞাত আসামির স্থলে হাফিজকে আসামি করে আদালতে চালান দেওয়া হয়।

জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, কারাগারে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিনিয়ত আসে। তবে কারাগারের সীমানা প্রচীরের ভেতর থেকে কোনো আসামিকে গ্রেফতার করার নিয়ম নেই। এ ঘটনায় তাকে আসামি করায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

সংস্কার কাজের কারনে টেকেরহাট মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টে...

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য...

সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৪৭ কারখানা, কর্মবিরতি ৫টিতে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে চলমা...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা