সারাদেশ

মরিচের গুড়া ছিটিয়ে যুবককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইসাহাক আলী (২৮) নামের এক যুবককে চোখে মরিচের গুড়া ছিটিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার(২০ জুলাই) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসাহাক আলী ওই ইউনিয়নের সাবেক মেম্বার আইয়ুব আলীর ভাই করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি বিকাশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, জাবরহাট বাজারের ভাই ভাই ফটোস্ট্যাট, কম্পিউটার অ্যান্ড কসমেটিকসের স্বত্বাধিকারী ইসাহাক আলী প্রতিদিনের মতো সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে তাকে গলাকেটে হত্যার পর টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা