সারাদেশ

দাদি হত্যা মামলায় নাতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় দাদিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. হৃদয় (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হৃদয় জেলার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর গত দুই বছর নয় মাস ধরে তিনি পলাতক ছিলেন।

পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ১ নভেম্বর জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে অলি আহাদ তার মা নুরজাহান বেগমকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশে ধানি জমিতে ফেলে চলে যান। মাকে হত্যার ঘটনায় তার স্ত্রী রুবি আক্তার ও তার ছেলে হৃদয় সহযোগিতা করেন।

খুনের ঘটনায় অলি আহাদের স্ত্রী রুবি আক্তার কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন। তাদের ছেলে হৃদয় দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার (১৬ জুলাই) রাতে দেবিদ্বার থানার শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। দাদি নুরজাহান হত্যায় হৃদয় এজাহারনামীয় তিন নম্বর আসামি।

এসআই শাহাদাৎ হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

তৃণমূলের পার্টিঅফিস দখল ঋতব্রতপন্থীদের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল নিয়ে দাবি-পাল্...

বর্ষার আগমনীতে মাদারীপুরে ব্যস্ত নৌকা কারিগররা

মাদারীপুরে বর্ষার আগমনীতে নৌকা তৈরি করতে ব্যস্ত সময় পাড় করছে মাদারীপুর জেলা র...

পশ্চিম তীরে আরো বিপুল এলাকা দখলের অনুমোদন ইসরাইলের

ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় নতুন করে আরও ১৩টি বসতি...

খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা