সারাদেশ

‘মোবাইলটায় মোর বেটাক মারি ফেলাইল’

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি দিনাজপুরের চিরিরবন্দরের।

রোববার (১৮ জুলাই) ভোরের দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে বাড়িতে একাই থাকতেন ও একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত মিঠুর মা বলেন, ‘আমার ছেলে অনেকদিন ধরে মোবাইলে কি যেন নাকি খেলে। বাসায় গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করত। অনেকবার বাধা দেয়ার পরও কথা শোনেনি। আইজ মোবাইলটায় মোর বেটাক মারি ফেলাইল।’

স্থানীয়রা জানান, মিঠু দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময়েই বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই খেলায় হারতেন। এজন্য প্রায়ই তার মন খারাপ থাকত। একই কারণে রোববার ভোরে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা