সারাদেশ

মাদারীপুরে যুবককে গুলি করে হত্যা,  আটক ১

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের জমিজমা নিয়ে বিরোধে সোহাগ তালুকদার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এর পরই মামলার প্রধান আসামি আহাদ মোল্লাকে বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) সকালে ডাসার থানার বালিগ্রামের পশ্চিম বোতলা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই এলাকার সামসুল হক তালুকদারের ছেলে।

এ ঘটনায় একইদিন নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন।

পুলিশ জানায়, বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সামসুল হক তালুকদারের সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার আহাদ মোল্লার দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার সকালে সামসুল হকের ছেলে সোহাগকে লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করেন আহাদ মোল্লা।

পরে স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়ার পথে মারা যান।

সামসুল হক তালুকদার বলেন, ‘তারা আমাদের জমি দীর্ঘদিন থেকে জোরপূর্বক দখল করে রেখেছিলেন। শনিবার সকালে আমার ছেলে জমিতে ধান লাগাতে গেলে তাকে বন্দুক দিয়ে আহাদ মোল্লা গুলি করে হত্যা করেন। আমি এর বিচার চাই।’

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘এ ঘটনায় ডাসার থানায় হত্যা মামলা হয়েছে। ইতোমধ্যে আমরা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা