সারাদেশ

গাজীপুরে  করোনায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময় জেলায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৭ই জুলাই) দুপুর ৩টায় সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ।

সিভিল সার্জন জানায়, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪৪৯ জনের নমুনায় ১৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯১ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে আটজন ও কাপাসিয়ায় ২২ জন রয়েছেন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন।

সিভিল সার্জন আরও জানায়, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৭৫৬ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬৫ জন,কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৭২ জন, ও শ্রীপুরে ১ হাজার ৮৫৯ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় ২৯২ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪৭২ জন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা