সারাদেশ

দুই ভাই দুই ইউনিয়নের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় একই পরিবারের আপন দুই ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন। একজনের নাম এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন (৪৯) অপর ভাই এনামূল হক আলকাস (৫৬)।

বড় ভাই ফয়সাল আহম্মেদ কালাইয়া ইউনিয়ন পরিষদের টানা চারবারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এনামূল হক আসকাস চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের টানা দুই বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত)। আলকাস দুই বারই স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। আর ফয়সাল আহম্মেদ চার বারই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে সন্ধ্যায় বাউফলে এলে দলীয় নেতা কর্মীরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এমএস বাসা ডাবলু বলেন, এসএম ফয়সাল আহম্মেদ দীর্ঘ প্রায় বিশ বছর ধরে জেলার গুরুত্বপূর্ণ বন্দর কালাইয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন। বন্দরের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করতে তিনি সর্বদা সচেষ্ট থাকনে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দা বাদশা মাঝি বলেন, চেয়ারম্যান এনামূল হক আলকাস চরবেষ্টিত এই চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের জন্য কাজ করেন। তাঁর গত পাঁচ বছরের দায়িত্বকালে এই চন্দ্রদ্বীপে সবচেয়ে বেশি সফলতা এনেছেন বাল্য বিয়ে রোধ, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও স্থানীয় বিরোধ কমিয়ে আনা।

উল্লেখ্য, তাঁরা স্থানীয় সংসদ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ভাতিজা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা