সারাদেশ

লকডাউনের শেষদিন,শিমুলিয়া ঘাটে ভীড়

নিজস্ব প্রতিনিধি,মুন্সীগঞ্জ: কঠোর লকডাউনের শেষ দিনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরীঘাট ঢাকা ও ঘরমুখী মানুষের ভীড় গত কয়েক দিনের মধ্যে বেড়েছে কয়েকগুণ। ঢাকামুখী যাত্রীদের ভিড় যেমন আছে তেমনি দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ উপলক্ষে বাড়ি ফিরার ভিড়ও ছিল চোখে পড়ার মত।

ইতোমধ্যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে আট দিনের জন্য শিথিল করেছে সরকার।

বুধবার(১৪ জুলাই) সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ঢাকা ও ঘরমুখী মানুষের ভীড় বেড়েছে। গত দুই সপ্তাহে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের চাপ ছিল। কিন্তু আজ ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতেও মানুষ ছুটছে।

শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উভয়মুখী যাত্রীর অনেক চাপ। যাত্রীরা জানিয়েছেন, চেকপোস্টগুলোতে আগের মতো কড়াকড়ি নেই। কোনো জিজ্ঞাসাবাদ ও বাধা ছাড়াই ঘাটে আসছে যাত্রীরা। ফেরিতে দুই-একটি পশুবাহী ট্রাকও দেখা গেছে। অনেক যাত্রীদের দাবি, বুধবার থেকে লকডাউন না থাকলে অনেক ভিড় হবে তাই একদিন আগেই গ্রামে ফিরছি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ট্রাফিক সুপারিন্টেনডেন্ট (টিএস) মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল হচ্ছে। এ কারণে হয়তো চেকপোস্টে কড়াকড়ি কমে গেছে। আর সেজন্য আজ ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, এ নৌরুটে ছোট-বড় ১১টি ফেরিতে গাড়ি পারাপার হচ্ছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক জাকির হোসেন জানান, কাল থেকে লকডাউন শিথিল হলেও আজ থেকেই ঘাটে চাপ দেখা যাচ্ছে। তিনি আরও জানান, পার্কিং ইয়ার্ডে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বুধবার মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান চলাচলের ঘোষণায় শিমুলিয়া ঘাটের স্পিডবোট, লঞ্চ ও ট্রলার মালিক-শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য দেখা গেছে। ঘাটগুলো ঘুরে দেখা গেছে, যানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা