সারাদেশ

কুমিল্লায় ভাতিজির লাথিতে চাচার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার তিতাসে গাছ লাগানোকে কেন্দ্র করে ভাতিজির লাথিতে চাচা মোর্শেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদ নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজি সুমিসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

নিহত মোর্শেদের ভাই মহসিন জানান, বাড়ির পাশের সীমানায় একটি কাঁঠাল গাছ লাগনোর সময় মুকবলকে প্রতিবেশী সোহেল গাছ লাগাতে নিষেধ করেন। এ সময় প্রতিবেশী সোহেল মুকবলের বড় ভাই মোর্শেদের কাছে বিচার দেন। মোর্শেদও গাছ লাগাতে নিষেধ করেন।

পরবর্তীকে দুই ভাই মোর্শেদ ও মুকবলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মুকবলের ছেলে-মেয়েরা মোর্শেদকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে মুকবলের মেয়ে সুমি (৩০) লাথি মারলে মোর্শেদের অণ্ডকোষে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ অণ্ডকোষে লাথি দেওয়ার পর মোর্শেদ মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনি ব্যবস্থা নেব। অভিযুক্তরা পলাতক রয়েছেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা