সারাদেশ
গেম নিয়ে ঝগড়া 

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে দুই ছেলের ‘ফ্রি-ফায়ার’ গেম খেলাকে কেন্দ্র করে ঝগড়ার মাঝে মোবাইল ভাঙার জেরে স্বামীর মারধরে শাহিনুর (৩০) নামে এক চাতাল শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর গাইবান্ধার সাঘাটা সুরুঙ্গি এলাকার আজিবর রহমান মনুর স্ত্রী। চাতালে কাজের জন্য তারা কালাইয়ের পাঁচশিরা এলাকায় বসবাস করেন।

চাতাল শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু আপন (১১) এবং পরাণ (৯) নামে দুই সৎ ভাই বেলা আড়াইটার দিকে মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেম খেলছিল। এ সময় পরাণের মা শাহিনুর চাতাল শ্রমিক ছেলেকে কয়েকবার ডাক দেন।

কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি। ফলে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে ফেলে দিলে তা ভেঙে যায়। কিছুক্ষণ পর শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু বিষয়টি জেনে মোবাইল ভাঙার কারণে স্ত্রীকে মারধর করেন। এতে শাহিনুর গুরুতর আহত হন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনার পর ওই নারীকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে কালাই থানায় আনা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে মনুকে আসামি করো থানায় হত্যা মামলা করবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা