সারাদেশ

বোয়ালমারীতে ২২ জনকে ৩১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সর্বাত্মক লকডাউনের ১০ম দিন উপজেলার বিভিন্ন স্থানে সেনা টহল অব্যাহত রয়েছে। এ সময় যৌথ বাহিনীর অভিযানে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২জনকে ৩১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের ১০ম দিন শনিবার (১০ জুলাই) কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২২ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে জরিমানা করা হয়েছে। উপজেলার চতুল ইউনিয়নের ময়েনদিয়া, শেখর ইউনিয়নের সহস্রাইল, বোয়ালমারী পৌরসভার চৌরাস্তাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ১৪জনকে ১৫ হাজার ৮০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ৮ জনকে ১৬ হাজার টাকা মোট ৩১ হাজার ৮০০ টাকা জরিমানা করে আদায় করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে দেওয়া কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা