সারাদেশ

জাল ব্যান্ডরোলসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মেলান্দহে জাল ব্যান্ডরোল মোড়ানো ১৬ বস্তা বাদশা বিড়িসহ উপজেলা যুবলীগের সম্পাদক শাহীন বাঘা (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত যুবলীগ নেতা শাহীন বাঘা উপজেলার শ্যামপুরের দিঘলবাড়ি গ্রামের মৃত বাদশা বাঘার ছেলে।

শাহীন বাঘাকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাব-১৪ এর ডিএডি মো. রাশেদুজ্জামান বাদি হয়ে শাহীন বাঘাকে আসামী করে কর ও শুল্ক ফাঁকির অভিযোগ এনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছে।

শনিবার (১০ জুলাই) বিকেল র‍্যাব -১৪ স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম সবুজ রানা জানান, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার শ্যামপুরের দিঘলবাড়ি এলাকায় বাদশা বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালায়। সেখানে জাল ব্যান্ডরোল মোড়ানো প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৬টি বস্তায় ১৮ হাজার ১৫'শ বাদশা বিড়ির প্যাকেট উদ্ধার করে। এসময় উদ্ধারকৃত জাল ব্যান্ডরোল মোড়ানো বাদশা বিড়ি জব্দ ও বাদশা বিড়ির ফ্যাক্টরির মালিক শাহীন বাঘাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি মো. মাঈদুল ইসলাম জানিয়েছেন, র‍্যাবের উদ্ধারকৃত অবৈধ জাল ব্যান্ডোলে মোড়ানো ১৬ বস্তা বিড়ি জব্দ করা হয়েছে। বিড়ির মালিক শাহীন বাঘার বিরুদ্ধে রাজস্ব শুল্ক, কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। আসামী শাহীন বাঘাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ জানিয়েছেন, সরকারের রাজস্ব শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিড়ির ব্যবসা করেছে যা অনৈতিক। যুবলীগ অন্যায় অনৈতিক ও অবৈধ কোন কাজে প্রশ্রয় দেয়নি,এ বিষয়েও দিবেনা। দলীয় ফোরামে বসে তার বিরুদ্ধে অভিযোগ খোঁজখবর বা তদন্ত করে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন এই যুবলীগ নেতা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা