সারাদেশ

বাবা-মাকে পিটিয়ে মাঠে ফেলে রাখলো ছেলে!

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে বড় ছেলে কফিল উদ্দিনের বিরুদ্ধে বৃদ্ধ বাবা আজিম উদ্দীন (৯০) ও মা কুলসুল বেগমকে (৭০) বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে।

বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় এ অভিযোগ করছেন বৃদ্ধ ওই বাবা-মা।

শুক্রবার (০৯ জুলাই) ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় নিজের বড় ছেলে কফিল উদ্দিন, তার বউ মালেকা এবং ছেলে মানিক ও মুক্তার নামে এমন অভিযোগ করছেন বৃদ্ধ বাবা-মা।

যদিও অভিযোগের কথাটি অস্বীকার করছেন কফিল উদ্দিন।

ওই দম্পতির ছোট ছেলে রফিক ইসলাম মোবাইল ফোনে বলেন, কিছুদিন ধরেই বাবা-মায়ের সঙ্গে বড় ভাইয়ের জমি নিয়ে সমস্যা চলছে। শুক্রবার সকালে বড় ভাই জোড় করে জমি দখল করতে আসলে বাবা-মা বাধা দিতে গেলে তাদের মারপিট করে চলে যায় ভাই।

তিনি আরও বলেন, জমির সমস্যা আলাদা বিষয়। কিন্তু বাবা-মাকে এভাবে মারবে এটা কখনো ভাবী নাই। আমার বড় ভাই, ভাবি ও তাদের ছেলে সবাই বাবা-মাকে পিটিয়ে মাঠে ফেলে রেখেছে। আমি বাবা-মায়ের চিৎকার শুনে গিয়ে দেখি তারা পড়ে আছে। আমার ছেলে বাধা দিতে গেলে তারা তাকেও মারপিট করে চলে যায়।

তবে অভিযোগের কথা অস্বীকার করে কফিল উদ্দিন বলেন, সকালের দিকে জমিতে আমি রোপা লাগাতে যাই। এ সময় আমার বাবা-মা হঠাৎ করেই জমিতে এসে গড়াগড়ি শুরু করে। পেছন দিক দিয়ে আমার ছোট ভাই রফিক ও তার বউ আমাদের ওপর চড়াও হয়।

তিনি আরও বলেন, তারা আমাকে অনেক মারধর করেছে, আমার ছেলেকেও মারছে। আমার মাথায় সেলাই পড়েছে। আমরা নিজেরাই চিকিৎসাধীন রয়েছি। এখন মিথ্যা কথা বলছে, আমি নাকি আমার বাবা-মাকে মারছি।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি হয়েছে। দুই পক্ষের লোকজনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় বাবা-মা এক ছেলের পক্ষ নিতে গিয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, তাদের পরিবারে মাঝে জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আমি তাদের বলেছিলাম পারিবারিকভাবে বসে এটার একটা সমাধান করে দেওয়ার। কিন্তু করোনার কারণে আর বসা হয়নি। যদি কফিল তার বাবা-মাকে মারধর করে থাকে তাহলে সে ভুল করেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা