সারাদেশ

করোনায় হাড়িভাঙ্গা আমের বাজারে ধস

নিজস্ব প্রতিবেদক: চলমান কঠোর বিধিনিষেধে হাড়িভাঙ্গা আমের বাজারে ধস নেমেছে। রংপুরের পাইকারি বাজারগুলো আমের ক্রেতা খুবই কম। আশঙ্কা করা হচ্ছে এ বছর ক্ষতি দাঁড়াতে পারে শত কোটি টাকার ওপর।

রংপুর নগরীর টার্মিনাল, পদাগঞ্জ ও লালবাগসহ হাড়িভাঙ্গার বিভিন্ন আড়তে খুব একটা হাঁক-ডাক নেই ক্রেতা-বিক্রেতার। নেই তেমন বেচা বিক্রিও।

সূত্র জানায়, বর্তমানে মণ প্রতি হাড়িভাঙ্গা বিক্রি হচ্ছে ১৩শ থেকে ১৬শ টাকা। অথচ গত বছর এই সময়টাতে মণ ছিলো ২৮শ থেকে ৩৫শ টাকা পর্যন্ত। বাগান মালিক ও ব্যবসায়িরা বলছেন, করোনার কারণে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না থাকা এবং দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়িরা আসতে না পাড়ায় ধস নেমেছে আমের বাজারে। কয়েকজন আম ব্যবসায়ী জানান, তিন হাজার টাকার আম বর্তমানে দুই হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। লকাউনের কারণে আমের দাম অর্ধেকে নেমে এসেছে। যে টাকা দিয়ে বাগান কেনা হয়েছে তার অধের্ক টাকাও উঠবেনা।

কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক জানান, পাইকারী ক্রেতারা সরাসরি আসতে না পারায় কিছুটা ক্ষতির মুখে পড়েছেন বাগানি ও ব্যবসায়ীরা। অন্যান্য বছরের তুলনায় এবার বাজার একটু কম। বাজার উন্মুক্ত না থাকার কারণে বাজারে আমও নিয়ে আসতে পারছেনা পাইকারীরা। লকডাউনের কারণে এই সংকটটা তৈরি হয়েছে।

জেলা প্রশাসক জানালেন, বাগানিদের ক্ষতি পুষিয়ে নিতে পরিবহণের সহায়তার পাশাপাশি ত্রাণসহ সরকারি বিভিন্ন খাদ্য তালিকায় হাড়িভাঙ্গাকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, 'পরিবহণে যেন কোন সমস্যা না হয়, সেজন্য প্রথম থেকেই আমরা সহযোগিতা করে আসছি। উপজেলা পর্যায়ে অসহায় মানুষকে আম দেয়া হচ্ছে। এবার আমরা জেলা পর্যায়েও তা দেয়া শুরু করবো।'

জেলায় হাড়িভাঙ্গা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩০ হাজার টন। যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। তবে এ বছর তা অর্ধেক দামে বিক্রির আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা