সারাদেশ

লরির ধাক্কায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় লরির ধাক্কায় মো. সাদেকুল (৬৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে আব্দুল্লাহপুর-বাইপাস সড়কের জিরাবোর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেকুল জয়পুরহাট জেলায় পাঁচবিবি থানায় আমিরপুর গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার শ্রীখন্ডিয়া গ্রামে মতিনের বাসায় ভাড়া থেকে রিকশা চালাতেন।

পুলিশ জানায়, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় রিকশা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন সাদেকুল। এ সময় একটি লরি ধাক্কা দিলে রিকশাটি খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লরিটি আটক করা হয়েছে। এছাড়া পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা