সারাদেশ

বরিশালে করোনায় মৃত্যু ১০

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের (শেবাচিম) করোনা ​ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আর এখন পর্যন্ত করোনা ওয়ার্ডে মারা গেলেন মোট ৭৯৬ জন। এরমধ্যে ২১৮ জন করোনা আক্রান্ত ছিলেন। ​বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০ রোগী মারা যান। এদের মধ্যে কেউ করোনা পজিটিভ ছিলেন না। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৫ রোগী। করোনা ওয়ার্ড থেকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১৭ রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবের বুধবার রাতে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১.৮৫ ভাগ। অন্যদিকে মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৬৯.৬৭ ভাগ এবং সোমবারের রিপোর্টে শনাক্ত হয়েছে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা