সারাদেশ

বিয়ের তিনদিন আগে ঝলসে গেল তরুণী

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : আগামী শুক্রবার ছিল তৈয়বার বিয়ের পিঁড়িতে বসার দিন। আর মাত্র তিন দিন পর কনের সাজে বসে থাকতেন মেয়েটি। বউ সাজার আগেই তাকে অ্যাসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা। যেখানে বিয়ের প্রস্তুতিতে থাকার কথা ছিলো, সেখানে অ্যাসিড দগ্ধ হয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তৈয়বা আক্তার (১৯)।

মঙ্গলবার (৬ জুলাই) কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মোজাফ্ফর আহমেদের মেয়ে।

পরিবারের দাবি, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোররাতে মায়ের সঙ্গে বাথরুমে যেতে বেরিয়েছিলেন তৈয়বা। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মায়ের পাহারাও তাকে রক্ষা করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই কনের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

হাসপাতাল থেকে পরিবার জানায়, তৈয়বার মুখের এক পাশ পুরোটাই ঝলসে গেছে।

তৈয়বার বাবা মোজাফ্ফর আহমেদ বলেন, স্থানীয় বাদশা মিয়ার ছেলেদের সঙ্গে টাকা ধার দেওয়া নিয়ে ঝামেলা চলে আসছিলো। রাতের আঁধারে তার ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাসিড নিক্ষেপের এই নৃশংস ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এ ছাড়া আমাদের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা