সারাদেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ভারতের ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য হাঁড়ি ভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম পাঠানো হয়। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০টি কার্টনে ৩০০ কেজি আম পাঠানো হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সহকারী পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান, (ট্রাফিক) কাস্টম সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ আলী এবং ভারতের পক্ষে আম গ্রহণ করেন আগরতলা বাংলাদেশ হাইকমিশনার ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, সহকারী হাই কমিশনার মো. জোবায়ের হোসেন, আগরতলা হাই কমিশনের সচিব আসাদুজ্জামান এবং বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী।

উপহারের এই আম আগরতলা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন বলে জানা যায়।

এর আগে, রোববার (৪ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ২ হাজার ৬০০ কেজি (৬৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠানো হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা