সারাদেশ

টিলা কাটার দায়ে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে রাতের আঁধারে টিলা কাটার দায়ে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (৪ জুলাই) দিবাগত রাতে নগরীর সুবিদবাজারের বনকলাপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।

পরে রাত ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদফতর।

আটকরা হলেন, বনকলাকাপাড়া এলাকার রাজন চন্দ্র (৩৫), একই এলাকার জসিম উদ্দিন (২৬), রহিসুল ইসলাম (৪৫), আক্তার মিয়া (২২), নাইম আহমেদ (২০) ও রাসেল আহমদ (২০)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যা তাহের নিশ্চিত করে বলেন, টিলা কাটার খবর পেয়ে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহার নেতৃত্বে বনকলাপাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় ছয়জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পরিবেশ অধিদফতর, সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসাইন ঘটনাস্থলে এসে টিলা কাটার দায়ে রাজন চন্দ্র ও রহিসুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করেন। বাকি চার শ্রমিককে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা