সারাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুর রেকর্ড  

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েইে চলেছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। বছরের সর্বোচ্চ রেকর্ড এটি। এর আগে একই দিনে এতো বেশি সংখ্যক রোগী আর মারা যায়নি। এ নিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়াল ৮১ জনে। অপরদিকে ১৮৩ টি নমুনা পরীক্ষা করে ১০৩জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২৮ শতাংশ। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১৮৭ জনে। ইতোমধ্যে ১৭৯৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার (২৯ জুন) সকালে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকার জানান, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলায় একজন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন,পীরগঞ্জে একজন, রানীশংকেল উপজেলায় ৩ জন এবং হরিপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়াল ৮১ জনে।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ফারুক হোসেন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল, উপজেলা হাসপাতালে এন্টিজেন টেস্ট হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলায় ১৮৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন দেওয়া হয়েছে। তাই সকলকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানান। সেই সাথে জরুরি প্রয়োজনে বের হলেও মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা