সারাদেশ

রাঙামাটিতে ঢিলেঢালা লকডাউন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: কোভিড-১৯ করোনার তৃতীয় ঢেউয়ে রাঙামাটিতে চলছে ঢিলেঢালা লকডাউন। সরকার ঘোষিত গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে যে লকডাউন ঘোষণা করা হয়েছে তা যথাযথ ভাবে মানছে না পাহাড়ের মানুষ। পূর্বের ন্যায় রীতিমত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যার যার মত ছড়িয়ে ছিটিয়ে চলাফেলা করতে দেখা গেছে। রাঙামাটিতে শুধু মাত্র বড় বড় শপিংমল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল বন্ধ ও বন্ধ রয়েছে দূর পাল্লার বাস। বাকি সব কিছুই এখানে স্বাভাবিক ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের মধ্যে গণপরিবহন বৈধ ও অবৈধ সিএনজি চলাচল করছে। শহরের বেশির ভাগ জায়গায় খাবার হোটেল খোলা ছিল। করোনা উপেক্ষা করে খাবার দোকানগুলোতে জনগণের উপচে পড়া ভীড়। হাট বাজারেও জনগণের উপস্থিতি পূর্বের ন্যায়। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোনোখানেই। আবার অনেকে মাস্ক পরছে না। যদিও জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, রাঙামাটিতে সংক্রমণের সংখ্যা কম তারপরও সবাইকে সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ লকডাউনে জনসচেতনতা বৃদ্ধি করতে শহরের হাট বাজারগুলোতে মাস্ক বিতরণসহ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এর সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাস্ক না পরার দায়ে এবং আইন অমান্যকারী বেশ কয়েক জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ হতে জনসচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামী ১জুলাই হতে আরো কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

পুলিশ সুপার মীর মোদদাছের হোসেন বলেন, ৪ দিনের লকডাউনে শহরের মধ্যে নতুন করে ১০টি পুলিশ চেক পোষ্ট নিরাপত্তার জন্য বসানো হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তার জন্য চেক পোষ্ট বসানো হয়েছে। সরকারের পক্ষ হতে যখন যে নির্দেশ দেওয়া হয় জেলা পুলিশ তা বাস্তবায়ন করে। করোনায় জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। জেলা পুলিশের পক্ষ হতে উপজেলা পর্যায়ে সকল থানাগুলোতেও নিরাপত্তা জোরদারে নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা