সারাদেশ

শরীয়তপুরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

সোমবার (২৮ জুন) গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১২ টার দিকে বাজারের নৈশপ্রহরীরা একটি দোকানে আগুন দেখতে পান। তারা তাৎক্ষণিক বাজারের মসজিদ থেকে আগুন লাগার ঘোষণা দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসেন। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

জাজিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম রেজা বলেন, তিনঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা