সারাদেশ

নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার মদনে নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। নিহত স্কুলছাতের নাম রবিন (১৪)।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টার দিকে পরশখিলা গ্রামের মগড়া নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রবিন ওই গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে। অষ্টম শ্রেণির ছাত্রছিলেন বলে জানা যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে নিজ বাড়ির পাশের মগড়া নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে যায় রবিন। নদীতে স্রোত বেশি থাকায় পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। পরে কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান বন্ধ করেন। মঙ্গলবার সকালে ফের অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত...

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা