সারাদেশ

চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক চালককে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাজা (৫৫)।

মঙ্গলবার (২৯ জুন) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন।

তিনি স্থানীয় জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কিছুদিন আগে রাজার স্ত্রী মারা যান। ফলে দিনের বেলায় আট বছরের শিশুকে দেখাশোনা করে রাতে ঘুম পাড়িয়ে জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন। রাতের কোনো এক সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে যান।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা