সারাদেশ

চট্টগ্রামে শনাক্ত ৩৬৮, মৃত্যু ৩

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জন । এ সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। শনাক্তের হার প্রায় ২৪.৪৩ শতাংশ।

মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২২৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৪২ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার চার জন, বাঁশখালীর তিন জন, আনোয়ারার এক জন, পটিয়ার পাঁচ জন, বোয়ালখালীর সাত জন, রাঙ্গুনিয়ার ছয় জন, রাউজানের ১৯ জন, ফটিকছড়ির ২৮ জন, হাটহাজারীর ১৫ জন, সীতাকুণ্ডের ৩৩ জন ও মিরসরাইয়ের ২১ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৬৫ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৫ হাজার ৫৮৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৭৮২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন জনের মধ্যে এক জন নগরের বাসিন্দা, আর দুই জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭০ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২২১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা