সারাদেশ

ছাগলে ধান খাওয়া নিয়ে দ্বন্দ্ব, কৃষক খুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : তুচ্ছ ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে শহীদ মিয়া (৩৭) নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া কাঁঠালকান্দি গ্রামের হাসিম মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহীদ মিয়ার জমিতে লাগানো ধান খায় একই গ্রামের দুদু মিয়ার ছাগল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়া শহীদ মিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বা...

হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং  

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া, পাথর আর...

 মোদির সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্...

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে! 

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, চলতি বিশ্বকাপে দুজন পাল্লা দিয়ে গোল করছেন।

দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিটি জেলাকে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা