সারাদেশ

ভাইরাল ভিডিও দেখে পিস্তলসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে ভাইরাল হওয়া একটি ভিডিও’র সূত্র ধরে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রোববার (২৭ জুন) শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মো. মাহাতাব আলীর ছেলে মো. সেলিম মুর্শেদ শাফিন (৪০), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. রানা হোসেন (৩২) ও গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. পিটার হোসেন (২৮)।

সম্প্রতি রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বদ্ধ রুমের ভেতরে দুজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছেন এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছেন।

ঘটনার সত্যতা স্বীকার করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও আরএমপির নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর সাগরপাড়া এলাকা থেকে বিকেল সোয়া ৪টার দিকে সেলিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে নগরীর বর্ণালীর মোড় থেকে রানা নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিটার নামের আরেক যুবকের তথ্য দেন। পরে পিটারকেও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় থেকে রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করে গোদাগাড়ী থানার পুলিশ।

নগর মুখপাত্র রুহুল কুদ্দুস জানান, ভাইরাল হওয়া ভিডিওটি করেছিলেন নিলয় (২২) নামের এক যুবক। গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে পরে তা ফেসবুকে প্রচার করেছে। নিলয় পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। আজ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৪টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা