সারাদেশ

হত্যা মামলায় মিরসরাইয়ের প্যানেল মেয়র গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাদাত হোসেন হত্যা মামলায় সোমবার (২৮ জুন) ভোর রাতে মিরসরাই পৌরসভা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে মিরসরাই থানাহাজতে রাখা হয়েছে।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে গত শুক্রবার (২৬ জুন) আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় রাজু ও তার তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবদুল বাতেন।

ওসি মজিবুর রহমান জানান, মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ আনেন আবদুল বাতেন। মামলা দায়েরের পর প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে সোমবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুল বাতেন জানান, শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টায় তার পুত্র সন্তান আজিম হোসেন শাহাদাতকে (২০) কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে নিয়ে হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ট তলায় নিয়ে যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে আমি হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি হাসপাতালের একটি কক্ষে মোটা লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে বেদড়ক মারধর করছেন। আমি বাঁধা দিলে আমাকে মারধর করেন। রাজু তার হাতে থাকা লাঠি দিয়ে আমার ছেলের মুখের উপর জোরে আঘাত করলে তার সামনের দু’টি দাত পড়ে যায়। এসময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এরপর আমাকে ডেকে ছেলেকে নিয়ে দ্রুত চলে যেতে বলে। না হয় আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। আমি ছেলেকে নিয়ে ফেনী যাওয়ার পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে রাজু ও তার লোকজন হত্যা করেছে। কি এমন দোষ করলো যে তাকে একেবারে মেরে ফেলতে হবে? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

জানা গেছে, কাউন্সিলর রাজু মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোপ মা ও শিশু হাসপাতালে একটি কক্ষকে টর্চার সেল বানিয়ে বিভিন্ন সময় লোকজনকে ধরে নিয়ে মারধর করেন। কেউ তার ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না। গত কয়েকদিন পূর্বে বারইয়ারহাট পৌর মাইক্রো ষ্ট্যান্ডে একটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বিচার করার নামে শাহাদাতকে পিটিয়ে হত্যা করেন। শনিবার (১৬ জুন) বিকেলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাহাদাত আজিমের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকায়।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা