সারাদেশ

রামেকে করোনায় ২৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার থেকে মঙ্গলবার ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৬ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ১০ জন নারী ও ১৫ জন পুরুষ।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন।

এ নিয়ে জুন মাসের এই কয়দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৪৩ জন।

এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ১৬৩ জন। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টা মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে ১১ জনই ষাটোর্ধ্ব। ৫ জন পঞ্চাশোর্ধ্ব। বাকিদের বয়স পঞ্চাশের নিচে।

হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ এসেছে ২০৭ জনের।

রাজশাহীর ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চাঁপাইনবাগঞ্জের ১৩৭ নমুনার মধ্যে পজেটিভ এসেছে ২৩ জনের। আর নওগাঁর ৪২ জনের নমুনার ১৬ টিতে করোনাভাইরাস পাওয়া যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা