সারাদেশ

নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: নিখোঁজ হওয়ার এক দিন পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আদিবা খাতুন (৫)। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে সে নিখোঁজ হয়।

শনিবার (২৬ জুন) বাড়ির কাছে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জনায়, শুক্রবার সকালে ১১টার দিকে মেয়েটি নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে স্থানীয়রা গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির পেছনে ডোবার পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা