সারাদেশ

এইচ টি ইমামের ছেলে পরিচয়ে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়ার) আসনের এমপি ও প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম পরিচয় দিয়ে করতেন বিভিন্ন দফতরের করতেন নানা তদবির। আর তাতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও হতেন বিভ্রান্ত।

বুধবার (২৩ জুন) সকালে ঢাকার ফকিরাপুল থেকে জহির উদ্দিন বাবুল ও ময়মনসিংহের সেনবাড়ি এলাকা থেকে গুলশান আরা খানমকে আটক করে ডিবি পুলিশ।

রাজধানীর ফকিরাপুল এলাকার হোটেল সেল্টারে তিন বছর ধরে অবস্থান করে এভাবেই প্রতারণা করে যাচ্ছিলেন জহির উদ্দিন বাবুল। তবে শেষ রক্ষা হয়নি তার। এবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে তদবির করতে গিয়ে ধরা পড়েছেন কথিত এই এমপি।

তাকে আটকের পর তার সহযোগী ময়মনসিংহ নগরীর সেনবাড়ি এলাকার গুলশান আরা খানমকে (৪৫) আটক করা হয়েছে। তিনি চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া ও খালি চেক নেওয়ার পর তাতে টাকার অঙ্ক বসিয়ে টাকা উদ্ধারের জন্য অভিযোগ নিয়ে যেতেন বিভিন্ন দফতরে।

জহির উদ্দিন বাবুল (৫৫) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের প্রয়াত ডা. মাহতাব উদ্দিন আহাম্মদের ছেলে।

বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে প্রতারক শুলশান আরা খানম মাঠপর্যায়ে সহজ-সরল নারীদের ফাঁদে ফেলে তাদের আত্মীয়স্বজন ও ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার কথা বলে ওই কথিত এমপির সঙ্গে কথা বলিয়ে দেন। এতে সাধারণ মানুষ চাকরির আশায় শুলশান আরা খানমকে টাকার অঙ্ক ছাড়াই চেক প্রদান করে। পরে গুলশান আরা চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে উত্তোলনের জন্য সরকারি বিভিন্ন অফিসে অভিযোগ করেন। আর মো. জহির উদ্দিন বাবুল এমপি পরিচয়ে ফোন দিয়ে তদবির করতেন। শাহ কামাল আকন্দ, (ওসি)

ডিবির এই ওসি জানান, এ চক্রটি ছয়জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে সাড়ে ৯ লাখ টাকা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৮টি চেকে বসানো হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার টাকার অঙ্ক।

প্রতারণার শিকার আফরোজা আক্তার ডালিয়া বলেন, গুলশান আরা খানমের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। তার বাউন্ডারি রোডের বাসায় যাতায়াত ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমার ভাসুরের ছেলে ও মেয়েকে সেনাবাহিনীর সিভিলে চাকরি দেওয়ার কথা বলেছিল। তানভীর ইমাম এমপি তার খালাতো ভাই বলেছিল। আমরাও তখন তাকে বিশ্বাস করি এবং ১৭ লাখ টাকার চুক্তি করি।

আফরোজা বলেন, তার কথামতো ৬ লাখ টাকা নগদ এবং ৫টি চেক নেয় সে। কিন্তু চাকরি ও টাকা ফেরত না দিয়ে ব্ল্যাংক চেকে ২০ লাখ টাকা বসিয়ে উকিল নোটিশ পাঠায় ও পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশ সেটি তদন্ত করতে গিয়ে চক্রটিকে আটক করেছে। আমরা টাকা ফেরত ও জড়িতদের শাস্তি চাই।

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, এই প্রতারক গ্রুপটি মূলত নারীদের টার্গেট করে চাকরির প্রলোভন দেখি তাদের কাছ থেকে চেক নেয়। পরে সেটি তাদের পাওনা টাকা বলে দাবি করে এবং না দিলে পুলিশের সহযোগিতা চায়।

এসপি বলেন, প্রতারক বাবুল আমাদের কাছে এমপি পরিচয়ে ফোন দিয়ে তদবির করায় সন্দেহ হয়। পরে আমরা অনুসন্ধান করি। অনুসন্ধানের তিনি ভুয়া নিশ্চিত হলে তাকে আটক করে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই কাজ করে আসছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস সংকটে অর্ধশতাধিক কারখানা

নারায়ণগঞ্জের বন্দরে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন শিল্প মালিকরা। গ্যাস...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা