সারাদেশ

টাঙ্গাইলে মাদক সেবন : গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি,টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে মাদক সেবনের অফরাধে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) উপজেলার ছাওয়ালী বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- দেলদুয়ার উপজেলার ডুবাইল মধ্যপাড়া গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে আঞ্জু মিয়া, জাঙ্গালিয়া মধ্যপাড়ার আজিজুল খানের ছেলে শফিকুল খান, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের বিশু কাজীর ছেলে জহিরুল ইসলাম, মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন, ঘাটাইল উপজেলা লক্ষ্মীন্দ গ্রামের জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন, ঝগড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে ফারুক হোসেন, টাঙ্গাইল সদরের কচুয়াডাঙ্গা গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আশরাফ আহমেদ ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের সোহরাব হাজীর ছেলে মো. ইয়াছিন মিয়া।

মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই বাড়িতে মাদক সেবন করতেন। গ্রেফতারের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা