সারাদেশ

লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা জু‌ড়ে চলছে সরকার ঘোষিত প্রথম দিনের বিশেষ লকডাউন। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই লকডাউন। চলবে আগামী ৩০জুন বুধবার মধ্য রাত পর্যন্ত।

এদিকে লকডাউন কার্যকরে মানুষদের সচেতন করতে ও অপ্রয়োজনে বাইরে না আসতে জেলা বা উপজেলা শহরের লঞ্চঘাট, কোট চত্ত্বর এলাকা, পুলিশ লাইন্স মোড়সহ শহরের প্রবেশ রাস্তায় পুলিশী টহল বসানো হয়েছে। মানুষকে মাস্ক পড়তে উৎসাহিত করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। লকডাউন কার্যকর করতে জেলা পর্যায়ে ৪টি মোবাইল টিম ও উপজেলা পর্যায়ে ২টি করে মোট ১২টি টিম গঠন করেছে প্রশাসন। জেলা ও পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয়েছে ১ জনের। চলতি জুন মাসের ২১ দিনে জেলায় ২ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫’শ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫ জনের । শনাক্তের হার ২৫.৫৩ শতাংশ। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার অন্য ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার পর্যন্ত ৩৫জন করোনা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৮১৬জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৫৭জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯২৬ জন। প্রাণ হারিয়েছে ৪৫জন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সার্বিক বিবেচনায় সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ লকডাউন ঘোষণা করেছেন। সরকারে এই সিধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে স্থানীয় প্রশাসন মাঠে নেমেছে। জনগণকে সচেতন করতে প্রচার প্রচারণা চালাচ্ছে। প্রয়োজনে কঠোরতা অবলম্বন করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা