সারাদেশ

মাজার জিয়ারত করে ফেরার পথে নিহত ৪

নরসিংদী প্রতিনিধি: জেলার সদর উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (১৯ জুন) দিনগত রাত ১২টার দিকে ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের মাধবদী থানার পাঁচদোনায় দুর্ঘটনায় মাইক্রোবাসের ৪ যাত্রী মারা যান।

নিহত ও আহত সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায়, তারা পরস্পরের আত্মীয়। নিহতরা হলেন, রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদেকুল (৮)।

এ ঘটনায় রাহিমার বাবা রশিদও আহত হয়েছেন। পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাস্থলে নিহত হন রাহিমা ও মুক্তি। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে সাদেকুল ও ঢাকায় নেওয়ার পথে মারা যান রুবি আক্তার।

পুলিশ আহতদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, ওই মাইক্রোবাসে চালকসহ ১৪ জন ছিলেন। যাত্রীরা পরস্পরের আত্মীয়। তাঁরা সিলেটে মাজার জিয়ারতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পাঁচদোনার সাকুরার মোড়ে এ দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন, সাইফা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। প্রথমে তাঁদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার গুরুতর বিবেচনায় চারজনকে ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে পথে মৃত্যু হয় রুবি আক্তারের।

পুলিশ বলছে, শনিবার সকালে তারা আশুলিয়া থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তারা সেখানে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। ফেরার পথে পাঁচদোনার সাকুরার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা